আপনার রাশিফল

১১ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার 

আজ ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৯ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কারো সঙ্গে আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনবোধে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দামপত্য সম্পর্ক ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অসুস্থবোধ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয় কমানোর চেষ্টা করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো কাজে বড় ভাইবোনদের পরামর্শ কাজে লাগতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বাড়বে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়র সহকর্মীদের আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। কোনো কাজেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সীমা লঙ্ঘন করবেন  না। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।