এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই রেকর্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের পাশাপাশি দুটি রেকর্ডও গড়েছে প্রোটিয়ারা। প্রথমটি হলো, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অপরটি হলো, এই ফরম্যাটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ প্রোটিয়াদের। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৭০ রান। ২০১৩ সালে এই কেপটাউনেই ওই স্কোরটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: সখীপুরে হেরোইনসহ নারী ইউপি সদস্য গ্রেফতার

দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় উইকেটে ৭৩ বল মোকাবেলা করে ১৩১ রান জড়ো করেন হেনড্রিকস ও ডু-প্লেসিস। দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি প্রোটিয়াদের। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৯ রান করেছিলেন কুইন্টন ডি কক ও রিলি রুশো। তবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে ১৩১ রান চতুর্থ সর্বোচ্চ জুটি।

ইত্তেফাক/কেআই