নোয়াখালীতে চিংড়ি পোনার চাহিদা মিটিয়ে বাইরে সরবরাহের লক্ষ্যে ২০ বছর পূর্বে চৌমুহনী সরকারি মত্স্য খামারের অভ্যন্তরে নির্মাণ করা হয় চিংড়ি হ্যাচারি। কিন্তু নানা সমস্যায় নির্মাণকাল থেকেই অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে হ্যাচারিটি। চৌমুহনী সরকারি খামারের ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, চিংড়ি পোনা উত্পাদন করতে পানিতে যে পরিমাণ লবণাক্ততার প্রয়োজন সে পানি কক্সবাজার থেকে আনতে হয়। তাছাড়া হ্যাচারিতে পানি ব্যবহার করার জন্য যে পাম্প বসানো হয়েছে সে পাম্পের পানিতে অধিক মাত্রায় আয়রন থাকায় তা ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য। এসব কারণে হ্যাচারিটি অব্যবহূত অবস্থা পড়ে রয়েছে।