মির্জাপুরে আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেফতার

আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের সদস্য ও একাধিক মাদক মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ছিনতাইয়ের সময় পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা হচ্ছে—ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সুজিনা বেগম, হাফিজা আক্তার, জয়তারা, খাদিজা বেগম, হাফিজা বেগম ও সুমি আক্তার।

দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, ছিনতাইয়ের সময় পলিশ ঐ ছয় নারীকে গ্রেফতার করে। তারা আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের সক্রীয় সদস্য এবং এদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারের পর নিয়মিত মামলা দিয়ে ছয় নারী ছিনতাইকারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।