নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের গোলামখালি নদী থেকে আব্দুল হালিম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গোলামখালি নদীর বাউসি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল হালিম বাউসি ইউনিয়নের মোয়াডি গ্রামের হবিবুর রহমানের ছেলে। সে জামরুলের চায়ের দোকানের কর্মচারী ছিল।
আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
বারহাট্টা থানার ওসি বদরুল আলম জানান, গত শুক্রবার থেকে হালিম নিখোঁজ ছিল। আজ সকালে গোলামখালি নদীতে এক কিশোরের লাশ দেখে স্থানীয় থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি