নাটোর সদর হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হয়েছে। এই অক্সিজেন সিলিন্ডারগুলো উপহার হিসেবে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে এসব সিলিন্ডার বুঝে নেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। জেলা প্রশাসক জানান, হাসপাতালের কোভিড-১৯ রোগীদের জন্য বড় আকারের ২০টি এবং ছোট আকারের ১০টি সিলিন্ডার হস্তান্তর করা হয়। সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, হস্তান্তরকৃত অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৭ দশমিক ৫ ক্যাপাসিটির ২০টি এবং ১ দশমিক ৪ ক্যাপাসিটির ১০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।