ইউনিলিভার বাংলাদেশের নতুন এমডি জাভেদ আখতার

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে জাভেদ আখতারের নাম ঘোষণা করেছে। আগামী ১ জুলাই, ২০২১ তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন। পাশাপাশি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগদান করবেন জাভেদ। বর্তমানে তিনি ইউনিলিভারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জাভেদ তার নতুন পদে কেদার লেলের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেদার এখন কনজ্যুমার ডেভেলপমেন্ট ম্যানেজিং কমিটির নির্বাহী পরিচালক হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল)-এ যোগদান করবেন। পাশাপাশি তিনি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান পদেও বহাল থাকবেন।  — প্রেস বিজ্ঞপ্তি