‘বিজলী ক্যাবলস’ এর দুইটি বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ‘বিজলী ক্যাবলস’ এর নির্বাহী পরিচালক এ এস এম হাসান নাসির সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ফরিদপুরের বোয়ালমারীতে এ নতুন দুইটি শোরুম উদ্বোধন করেন। ‘বিজলী ক্যাবলস’ এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিক্রয়) আতিকুর রহমান ও সিনিয়র ম্যানেজার (বিক্রয়) তানভীর হোসেনসহ বিজলী ক্যাবলস’ এর উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন
০০
ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) ও স্বপ্ন যৌথভাবে আমেরিকার ১০০-র বেশি পণ্য নিয়ে মাসব্যাপী এক প্রদর্শনী শুরু করেছে। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘টেস্ট অব আমেরিকা’। বৃহস্পতিবার গুলশান ১-এ স্বপ্ন আউটলেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, এসিআইর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা এবং স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির
০০০
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি চুক্তি সই হয়েছে। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী এবং বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস জাকারিয়া জালাল চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে আরো চারটি উপশাখা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন)। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে চারটি উপশাখার কার্যক্রম শুরু করেন। উপশাখাগুলো হলো—চাঁদপুরে চান্দ্রা বাজার উপশাখা, নোয়াখালীতে গোপালপুর বাজার উপশাখা, ঢাকায় দক্ষিণ খান উপশাখা ও বাউনিয়া উপশাখা