বিতর্ক প্রতিযোগিতা

 

আজ সকাল ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

যুক্তি, পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক লিটন হায়দার, আব্দুল্লাহ তুহিন, কাওসার সোহেলী ও প্রাক্তন বিতার্কিক মেহেদী হাসান তামিম।