রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা (দেখুন লাইভ)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হচ্ছে ম্যাচটি।

১১ খেলায় ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা। অপরদিকে, ১১ খেলায় ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রংপুর। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা-রংপুর। দু’দলেরই আজ লিগ পর্বে শেষ ম্যাচ।

লাইভ : 

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, আবু হায়দার রনি, সঞ্জিত সাহা, শামসুর রহমান, জিয়াউর রহমান, ওয়াহাব রিয়াজ, লিয়াম ডসন, থিসারা পেরেরা ও ওয়াকার সালমাখি।

আরও পড়ুন: জাপা প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিনের মনোনয়ন বাতিল

রংপুর একাদশ: মাশরাফি, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহেদি মারুফ, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও রিলি রুশো।

ইত্তেফাক/কেআই