বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আত্মজীবনী ‘এক জীবন:স্বাধীনতার সূর্যোদয়’ বের হচ্ছে। প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’ বইটি প্রকাশ করবে। গতকাল বৃহস্পতিবার বাতিঘরের সঙ্গে মেননের চুক্তি স্বাক্ষর হয়েছে। হাতিরপুলের হামিদ প্লাজায় নিউএজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদলের অফিসে লেখকের সঙ্গে বাতিঘরের চুক্তি সম্পাদন হয়। চুক্তিতে স্বাক্ষর করেন লেখক মেনন ও বাতিঘরের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ। এসময় উপস্থিত ছিলেন নিউএজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন। এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিতব্য বইটি মেননের আত্মজীবনীর প্রথম পর্ব। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।ব্যাংক থেকে তোলা