গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মিন্টু, সম্পাদক কাউসার

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি পদে শফিকুল ইসলাম মিন্টু (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান কাউসার (আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক পদে তিলক রায় টুলু (ভোরের কাগজ) ও অর্থ সম্পাদক পদে শামীম খান (খবর) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের পূর্বে সমঝোতার মাধ্যমে অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

আরো পড়ুন : মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অভিনেত্রী শানু

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার। 

প্রথম অধিবেশনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সমাপনী বক্তব্য দেন বিদায়ী কমিটির সভাপতি ম. নূরুল ইসলাম।

 

ইত্তেফাক/ইউবি