দশম শ্রেণির জীববিজ্ঞান

সুমাইয়া আক্তার

কৈমারী স্কুল এন্ড কলেজ জল ঢাকা, নীলফামারী

১৬। প্রশ্ন:ব্রংকাইটিস কী?

উ:শ্বাসনালির ভিতরে আবৃত প্রদাহকে ব্রংকাইটিস বলে।

১৭। প্রশ্ন:কোন কোন রোগের পর ঠাণ্ডা লাগলে নিউমোনিয়া হয়?

উ:হাম ও ব্রংকাইটিস রোগের পর ।

১৮। প্রশ্ন:রাতে ঘাম ও বিকেলে জ্বর আসা কোন রোগের লক্ষণ?

উ:যক্ষ্মা রোগের লক্ষণ ।

১৯। প্রশ্ন:খাদ্যনালির রস শ্বাসনালিতে ঢুকলে কোন রোগ হতে পারে?

উ:নিউমোনিয়া ।

২০। প্রশ্ন:কোন রোগের চূড়ান্ত পর্যায়ে বুকে ঘড়ঘড় আওয়াজ হয়?

উ:নিউমোনিয়া

২১।  প্রশ্ন:CO 2 দেহে পটাশিয়াম বাই কার্বনেট রূপে কিসের মাধ্যমে পরিবাহিত হয়?

উ:লোহিত রক্তকণিকার মাধ্যমে।

২২। প্রশ্ন:ডান ফুসফুস কত খণ্ডে বিভক্ত?

উ:৩ খণ্ডে বিভক্ত।

২৩। প্রশ্ন:শ্বসনতন্ত্রের কোন অংশদ্বয়ের গঠনশৈলী একই?

উ:ব্রংকাস ও শ্বাসনালি।

২৪। প্রশ্ন:CO2 দেহে সোডিয়াম বাই কার্বনেট রূপে কিসের মাধ্যমে পরিবাহিত হয়?

উ:রক্তরসের মাধ্যমে। 

২৫। প্রশ্ন:কিসের শ্বাসনালির ঝিল্লী গাত্রে প্রদাহ হয়?

উ:ব্যাকটেরিয়ার  আক্রমণে।

২৬। প্রশ্ন:শ্বসনতন্ত্রের কোন অংশের শ্বাস-প্রশ্বাসে ভূমিকা নেই?

উ:স্বরযন্ত্রের ।

২৭। প্রশ্ন:মধ্যচ্ছদার সংকোচনে কিসের আয়তন বাড়ে?

উ:বক্ষগহবর।

২৮। প্রশ্ন:মধ্যচ্ছদার প্রসারণে কোন অঙ্গ স্বাভাবিক হয়?

উ:বক্ষগহবর।

২৯। প্রশ্ন:কোন রোগ নির্ণয়ে MRI করতে হয়?

উ:ফুসফুস ক্যান্সার ।

৩০। প্রশ্ন:যক্ষ্মা কোন কোন অঙ্গে হতে পারে?

উ:অন্ত্র, ফুসফুস, হাড়সহ যেকোনো অঙ্গে।