সুধীর বরণ মাঝি, শিক্ষক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
নিচের চিত্রটি লক্ষ্য কর ১৯ এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও
১৯। রিমা কোন ধরনের ব্যায়াম করেছে?
(ক) পুশ আপ (খ) সিট আপ
(গ) স্পট জ্যাম্প (ঘ) হাফ সিটেট এলবো
২০। রিমার অংশগ্রহণকারী ব্যায়ামের বৈশিষ্ট্য কোনটি?
(ক) শরীর সোজা ও দুই পা একত্রে রেখে শরীরের উপরের অংশ উপরে নীচে তোলা
(খ) হাঁটু একত্র ও সোজা রেখে মাথা বরাবর শরীর বাঁকানো
(গ) অর্ধ বসা অবস্থায় দুই হাত মাটিতে রেখে ব্যায়াম করা
(ঘ) দুই হাত মাথার উপরে কানের কাছাকাছি রাখা এবং শরীর বাঁকানো
২১। হাফ সিটেড এলবো ব্যালান্স করতে হয় যে নিয়মে-
(ক) ১৮-২০ ইঞ্চি উঁচু কাঠের বাক্সতে দাঁড়ানো
(খ) অর্ধ বসা অবস্থায় দুই হাত ও দুই পা মাটিতে রাখা
(গ) পায়ের ওপর ভর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লাফ দেওয়া
(ঘ) হাঁটু ভেঙ্গে জাম্প পিটে লাফ দেওয়া
২২। ব্যায়ামের মাধ্যমে শরীর গরম করে নেওয়াকে বলা হয়-
(ক) ওয়ার্ম আপ (খ) হাফ সিটেড এলবো ব্যালান্স
(গ) পুশ আপ (ঘ) সিট আপ
২৩। হূদপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কীভাবে?
(ক) খাবারের মাধ্যমে (খ) ব্যায়ামের মাধ্যমে
(গ) লেখাপড়ার মাধ্যমে (ঘ) ভ্রমণের মাধ্যমে
২৪। জগিং কীভাবে করতে হয়?
(ক) ব্যায়ামের মাধ্যমে শরীর গরম করা
(খ) আস্তে আস্তে হাঁটা (গ) গতিতে দৌড়
(ঘ) আস্তে আস্তে দৌড়
২৫। ব্যায়াম দু ধরনের-
(i) সাধারণ ব্যায়াম (ii) নির্দিষ্ট ব্যায়াম
(iii) অসাধারণ ব্যায়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬। ছেলেমেয়েদের ব্যায়াম-
(ক) একই ধরনের হবে (খ) ভিন্ন ভিন্ন হবে
(গ) সমন্বিত হবে (ঘ) কোনো উদ্দেশ্য থাকবে না
২৭। দেহ, মনকে বলিষ্ট ও সংযত করে কোনটি?
(ক) ব্যায়াম (খ) চিত্তবিনোদন
(গ) ভিটামিন (ঘ) বিদ্যালয় কার্যক্রম
২৮। কিসের মাধ্যমে দেহের কাঠামো সুন্দরভাবে গঠিত হয় কোনটির মাধ্যমে?
(ক) বিনোদন (খ) ব্যায়াম (গ) খাদ্য (ঘ) খেলাধুলা
২৯। স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক নয় কোনটি?
(ক) ভরাপেটে ব্যায়াম (খ) নিয়মিত গোসল
(গ) স্বাস্থ্যসম্মত বিদ্যালয় (ঘ) ব্যায়াম
৩০। ব্যায়াম করতে হয়-
(ক) নির্দিষ্ট সময়ে (খ) সকালে
(গ) বিকালে (ঘ) যখন-তখন
ুউত্তর:১৯ (খ), ২০ (ক), ২ ১ (খ), ২২ (ক), ২৩ (খ), ২৪ (ঘ), ২৫ (ক), ২৬ (খ), ২৭ (ক), ২৮ (খ), ২৯ (ক), ৩০ (ক)