ইউরোপিয়ান শিল্প ব্যবসা সম্প্রসারণ করছে চীনে

করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে সবচেয়ে সফল চীন তার প্রভাব পড়েছে দেশটির বিনিয়োগ আকর্ষণেও। চলতি বছর ৬০ শতাংশ ইউরোপীয় প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ বাড়াচ্ছে। যেহেতু অন্যান্য দেশ মহামারিতে আক্রান্ত তাই প্রতিষ্ঠানগুলো চীনের দিকেই ঝুঁকছে। কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সফল দেশগুলোর অন্যতম চীন। গত বছরের শুরুর দিকেই ব্যবসায়িক কার্যক্রম খুলে দিয়েছিল দেশটি। ভবিষ্যতেও চীনের ব্যবসায়িক পরিস্থিতি ভালো থাকবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।