ফুলবাড়িয়ায় বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী!

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়িয়ায় কালাহ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাশহর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশদী নিম্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণসামগ্রী রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। কালাহ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয় মাঠে সড়কের বিটুমিনের ড্রাম ও পাথর রাখতে নিষেধ করা হলেও আমার কথা শুনছে না ঠিকাদারের লোকজন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, বিদ্যালয় মাঠ দখল করে সড়কের নির্মাণসামগ্রী রাখা ঠিক হয়নি।