তালায় কম জমিতে পাট আবাদ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালার বেশির ভাগ খেতে পাটের চারা গজায়নি। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে উপজেলায় এ বছর কম জমিতে পাট আবাদ হয়েছে। কৃষি অফিসের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তালায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। আব্দুর রহমান, জাফরসহ একাধিক চাষি জানান, দাম না পাওয়ায় প্রতি বছরই পাট চাষে নিরুত্সাহী হচ্ছেন স্থানীয় চাষিরা। সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ ও উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, উপযুক্ত সময় বৃষ্টি না হওয়ায় এবং কিছু এলাকায় লবণাক্ততার কারণে পাট চাষ কিছুটা কম হয়েছে।