আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
আটোয়ারীতে বজ্রপাতে মার্জিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ সংলগ্ন মানিক পীর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ গৃহবধূর ভাই ও মেয়ে গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকপীর নামক এলাকায় তারা পৌঁছালে হঠাত্ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে মোটরসাইকেল আরোহী আ. কুদ্দুসসহ মর্জিনা ও মিম মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আটোয়ারী হাসপাতালে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. অভিষেক জানান, মর্জিনা বেগম বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন। অপর দুই জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আটোয়ারী থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।