গাছ থেকে পড়ে আহত কিশোরের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে জামগাছ থেকে পড়ে আব্দুল মোমিন (১৭) নামের এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোমিন উপজেলার জোয়াড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, গত সোমবার আব্দুল মোমিন নিজ বাড়িতে জাম পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় পা পিচলে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মোমিন মারা যায়।