লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোয় ২৮ জনকে জরিমানা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ২০টি মামলায় ২৮ জনকে ১১ হাজার ৪০০ টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে হোমনা চৌরাস্তা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রুমন দে এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, মাস্ক না পরা ও মোটরসাইকেলের লাইসেন্স না থাকার অপরাধে  এ জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।