নেত্রকোনা প্রতিনিধি
অবশেষে নেত্রকোনা সদর উপজেলার কচুরিপানায় আবদ্ধ পুকুরটির সংস্কার কাজ শুরু হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান সদর উপজেলা পরিষদের এই পুকুরটির সংস্কার কাজের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুুদা আক্তার এবং জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল। এই পুুকুরটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের অতি কাছে থাকায় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছিল, তেমনি হাসপাতালে চলাচলের সমস্যা হচ্ছিল। এই সমস্যা নিয়ে দৈনিক ইত্তেফাকে মে মাসে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং মাছ চাষ করা হবে বলে জনানো হয়।