সাঁথিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় দুই সন্তানের জননী সূর্য খাতুনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘরের আড়ায় সঙ্গে রশিতে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। সূর্য খাতুন উপজেলার ডাঙ্গা মাঝগ্রামের আব্দুল মাজেদের প্রথম স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাঙ্গা মাঝগ্রামের আ. মাজেদ শেখের পরিবারে দুই স্ত্রী থাকায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।