কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ক্যাম্পাস সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অনলাইনে তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালা হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ্র দেবের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব প্রমুখ।