বাড়ি ফিরেছেন দিলীপ কুমার

g বিনোদন ডেস্ক

 

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরো একদিন আগে তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়ার কথা থাকলেও পরে সেটা একদিন পিছিয়ে গতকাল তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ কুমার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ জুন হাসপাতালে ভর্তি হন তিনি। সে সময় হাসপাতালের চিকিত্সকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকলেও স্থিতিশীল ছিলেন দিলীপ।

এর আগে গত মাসে ৯৮ বছর বয়সী দিলীপ কুমারকে হাসপাতালে নেওয়া হয়। নিয়মিত পরীক্ষার জন্য তখনো তাকে হাসপাতালে ভর্তি হতে হতে হয়। তবে ২ দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেযাত্রা শুরু করেন দিলীপ কুমার। ১৯২২ সালে ১১ ডিসেম্বর পাকিস্তানে জন্ম নেওয়া এই কিংবদন্তী অভিনেতার আসল নাম মুহাম্মাদ ইউসুফ। ‘কিলা’ সিনেমাতে তাকে শেষবার অভিনয় করতে দেখেন দর্শকরা। অভিনয়ে অনন্য অবদানের জন্য তিনি ১৯৯১ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ এবং ১৯৯৪ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন দিলীপ কুমার। এছাড়া ২০১৫ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ অর্জন করেন তিনি।