এ সপ্তাহে নেটফ্লিক্সের গ্রাহকরা নতুন যা দেখতে পাবেন

১৪ জুন

এলিট শর্ট স্টোরিজ :স্প্যানিশ সিরিজ হিসেবে ইউরোপীয় দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় এই সিরিজ। এটিরই নতুন সিজন আসছে এ মাসের ১৪ তারিখ।

১৫ জুন

ওয়ার্কিন মম’স:

কানাডিয়ান ফ্যামিলি ড্রামা। সাধারণত যে কোনো সিরিজ জনপ্রিয় হলে তা তিন সিজন অবধি চলে। কিন্তু এটি আমেরিকা ও কানাডার দর্শকদের কাছে এতই পপুলার যে এটির ৫ম সিজন মুক্তি দিচ্ছে নেটফ্লিক্স।

১৬ জুন

পেঙ্গুইন টাউন :যারা ডকুমেন্টারি ভালোবাসেন তাদের জন্য প্রকৃতির আচরণ ও পেঙ্গুইনকে নিয়ে দুর্দান্ত এক ডকুমেন্টারি আসছে এদিন।

সিলভার স্কেটস:রাশিয়ান চলচ্চিত্র। ইতিহাস নির্ভর এই চলচ্চিত্রটি রোমান্টিক ধারার। তবে বিশেষত্ব হলো ১৮০০ সাল ও তার পরবর্তী সময়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করে এটি নির্মিত হয়েছে।

 

 

.০