বিয়ের ৯ দিন পর নববধূর লাশ উদ্ধার

বিয়ের এক সপ্তাহ পরেই শয়ন ঘর থেকে চামেলী আক্তার (২০) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চামেলী আক্তার উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী গ্রামে সুজনের স্ত্রী।

এলাকাবাসী জানায়, ২৫ জানুয়ারি (শুক্রবার) পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের মোস্তফার মেয়ে চামেলী আক্তারের সঙ্গে মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন মিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের ৯ দিন পর আজ ভোরে সুজন মিয়া তার শ্বশুরবাড়ীতে ফোন করে স্ত্রীর অসুস্থতার কথা জানান। স্বজনরা সকালে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে শোয়ার ঘরের খাটের ওপর চামেলির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন: মোটরসাইকেলে করে পিকনিক স্পটে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত ১

সাঘাটা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ‘কী করণে তার নিহত হয়ে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইত্তেফাক/বিএএফ