সড়ক দুর্ঘটনায় নিহতের দুই বছর পার, ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তের পরিবার

দুই বছর আগে যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় নিটল টাটা গ্রুপের একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন সমজদি বিশ্বাস (৭০)। এ ঘটনায় আহত হন তার পৌত্র নাহিদ হাসান (৬)। ঘটনাটি ঘটে ২০১৬ সালের ১১ ডিসেম্বর।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে আহতের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের আশ্বাস দিয়ে মামলা করতে দেয়নি নিটল টাটা কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেনি তারা। নাহিদ হাসানের চিকিৎসার একটি অংশ ব্যয়ের পর তারা হাত গুটিয়ে নেয়। তাই  দরিদ্র পরিবারটি নাহিদকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে যায়। এক পর্যায়ে মারা যায় নাহিদও। কিন্তু ক্ষতিপূরণের সে আশ্বাস পূরণ হয়নি আজো।

আহতের পরিবারের সদস্য সিরাজুল ইসলাম জানান, ‘আমাকে ওরা মামলা করতে দেয়নি। সামান্য কিছু চিকিৎসা খরচ দেওয়ার পর আর কোনো সহযোগিতা করেনি। আমি স্বর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। অথচ আমার চাকরির ব্যবস্থার কথা বলে তাও করেনি। এখন আমি দূর্বিসহ জীবনযাপন করছি।

আরও পড়ুনঃ বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে: সেতুমন্ত্রী

এ ব্যাপারে নিটল টাটা গ্রুপের উপ মহাব্যবস্থাপক মিজানুর রহমানের বলেন, ‘আমরা সাধ্যমত চিকিৎসার খরচ দিয়েছি। এখন আমাদের আর কোন বাজেট নেই।’

ইত্তেফাক/নূহু