কিশোরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের আইয়ুব আলীর ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণ করেছে একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কাল্টু মামুদ (৫০)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে।

ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতাল এবং পরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির মা আফরোজা বেগম বলেন, ‘আমি আমার মেয়েকে বাড়িতে রেখে সকাল বেলা আলুক্ষেতে কাজ করতে যাই। বাড়ি ফিরে দেখি মেয়েটি কাঁদছে। পরে মেয়ের কাছে জানতে পারি, একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কালটু মামুদ তার হাতে ৫ টাকার একটি কয়েন দিয়ে ফুসলিয়ে তার শয়ন ঘরে ধর্ষণ করে পালিয়ে যায়।’

কিশোরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা রায় বলেন, শিশুটিকে পরীক্ষা করে প্রাথমিকভাবে ফিজিক্যাল এ্যাসল্টের প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় নিহতের দুই বছর পার, ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তের পরিবার

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক বলেন, ‘শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু