নগরীর চান্দগাঁও থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের মৌলবী পুকুরপাড় এলাকায় এক কিশোরী আত্মহত্যা করেছে। তার নাম সামিয়া আক্তার (১২)। গতকাল শুক্রবার চান্দগাঁও থানা পুলিশ জানায়, সামিয়া ঐ এলাকার মো. নাছিরের কন্যা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া গতকাল জানান, কিশোরী সামিয়াকে পরিবারের লোকজন ভোরে হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি।