মৃত্যুবার্ষিকী

সম্পা ও শাহীন

আজ ১২ জুন দৈনিক জনকণ্ঠের মানবসম্পদ বিভাগের প্রাক্তন কর্মকর্তা সহেলী আক্তার সম্পা ও তাঁর স্বামী সাইফুল হুদা শাহীনের ১১ তম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে  এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মগবাজার রেল ক্রসিংয়ে তাঁদের অনাগত সন্তানসহ তাঁরা নিহত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁদের রূহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ সকলের দোয়া কামনা করা হয়েছে। দিনটি উপলক্ষে উভয় পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।