মনে হয় আমরা জেলে আছি

জাতীয় ফুটবল দলের গোলকিপার শহিদুল আলম সোহেল কাতারে অবস্থান করে খুবই বিরক্ত। কাতারে বিশ্বকাপ ফুটবল বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে গিয়ে বাংলাদেশ ফুটবল হোটেলে অবস্থান করছে। কড়া নিয়ম মানতে গিয়ে খেলোয়াড়রা অনেকটাই দম বন্ধ পরিবেশের মধ্যে আছেন বলে মনে করছেন সোহেল। এই গোলকিপার বসার মনের কথাটাই তুলে ধরলেন। সোহেল বললেন, ‘২৮ মে কাতারের এসেছি। এসে দেখি হোটেল আর মাঠ ছাড়া কোথায় যাওয়া যাচ্ছে না। সুইমিং করতাম গত পাঁচ দিন ধরে সেটাও করতে পারতে পারছি না।’ সোহেল বললেন, ‘মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও যেতে পারছি না। আমরা পরিস্থিতি মানিয়ে চলার চেষ্টা করছি। আমার দশ বছর ক্যারিয়ারে এমনটা দেখিনি। যাই হোক এই পরিস্থিতি মানিয়ে খেলার চেষ্টা করছি। সামনে ওমানের বিপক্ষে ম্যাচ। এটা নিয়ে আমরা ভাবছি।’