মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান-বাঘজান এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১২ জুন) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী। দুর্ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এনএ