রাজবাড়ীর পাংশায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার পৌর শহরের শাহজুঁই কামিল মাদরাসা পরিদর্শনে যান জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির। এসময় শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি নজরে আসলে তিনি বিশজন শিক্ষার্থীকে বহিস্কার করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে ওই মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সোমবার দেশে ফিরবেন এরশাদ
ইত্তেফাক/কেকে