এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সৈয়দ মাহবুব হাসান আমিরী

প্রভাষক, আইসিটি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই এবছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি পাঠ্যবইয়ের কেবল প্রথম, দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। সেই আলোকেই আমি তোমাদের জন্য একটি প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন উপস্থাপন করছি।

গতকালের পর-

১০। টেম্পোরারি ফাইল বৃদ্ধি পেলে কী সমস্যার সম্মূখীন হতে হয়?

(ক) কম্পিউটারের গতি কমে যায়                      (খ) কম্পিউটারের গতি বৃদ্ধি পায়

(গ) এন্টিভাইরাস কাজ করে না                       (ঘ) ইন্টারনেট একসেস ডিনাইড হয়

১১। CIH হলো একটি-

i. ব্রাউজার  ii. সফটওয়্যার            

iii. ভাইরাস

নিচের কোনটি সঠিক?

(ক) i এবং ii              (খ) i এবং iii              

(গ) ii এবং iii             (ঘ) i, ii এবং iii

১২। সপ্তাহে অন্তত ছয়দিন কত ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করলে মস্তিষ্কের গঠন পরিবর্তন হয়ে যায়?

(ক) ৪ ঘন্টা                 (খ) ৬ ঘন্টা                 (গ) ৮ ঘন্টা                 (ঘ) ১০ ঘন্টা

১৩। কতটি ক্ষেত্রে তথ্য প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য নয়?

(ক) ১০      (খ) ২০      (গ) ৩০      (ঘ) ৪০

১৪। নাগরিকের অন্যতম মৌলিক অধিকার-

i. বাকস্বাধীনতা                           

ii. বিবেক   iii. চিন্তা

নিচের কোনটি সঠিক?

(ক) i এবং ii               (খ) i এবং iii              (গ) ii এবং iii        (ঘ) i, ii এবং iii

১৫। মানুষ  নিজেকে প্রকাশ করার বিষয়কে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে?

(ক) Narcissism       (খ) Nazism            (গ) Assiction          (ঘ) IAD

১৬। ওয়ার্ড প্রসেসরের কোন সুবিধার কারণে  লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়?

(ক) প্রতিস্থাপন             (খ) সম্পাদনা              (গ) সংশোধন              (ঘ) পুনর্বিন্যাস

১৭। অফিস সফটওয়্যার হচ্ছে-

i.ওয়াডর্ প্রসেসর

ii. স্প্রেডশিট অ্যানালাইসিস           

iii. প্রেজেন্টেশন

নিচের কোনটি সঠিক?

(ক) i এবং ii               (খ) i এবং iii              (গ) ii এবং iii             (ঘ) i, ii এবং iii

উত্তর:১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. ঘ 

                            পরের অংশ আগামীকাল