নতুন ফোন রেডমি নোট ১০এস

শাওমি গত বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে রেডমি নোট ১০ সিরিজের নতুন ফোন ‘নোট ১০এস’ উন্মোচন করেছে। সি­ক ডিজাইন, অসাধারণ ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্স ও স্মুথ ডিসপ্লে দিয়ে রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো’র মাঝামাঝি একটা ডিভাইস হিসেবে রেডমি নোট ১০এস আনা হচ্ছে। রেডমি নোট ১০এস প্রথম ডিভাইস যা আসছে মিইউআই ১২.৫, যা সর্বকালের সবচেয়ে ভালো মিইউআই অভিজ্ঞতা দেবে।

রেডমি নোট ১০এস ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের অল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সঙ্গে ২এক্স জুম এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। ১১৮ ডিগ্রি ফিল্ড ভিউ থাকায় রেডমি নোট ১০এস ব্যবহারকারীরা সহজেই গ্রুপ ফটোগ্রাফি এবং ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারবেন। উন্নতমানের সেলফি নিতে নোট ১০এস ফোনের সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ডিভাইসটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। রেডমি নোট ১০এস ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী মিডিয়াটেকের হেলিও জি৯৫ চিপসেট। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম থাকায় পাওয়া যাবে মাল্টিটাস্কিংসহ স্মুথ পারফরম্যান্স। দীর্ঘ সময় ব্যাকআপ দিতে রেডমি নোট ১০এস ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি; বক্সে থাকছে ৩৩ ওয়াটের চার্জার। এতে আপনি শূন্য থেকে ১০০% চার্জ করতে পারবেন মাত্র ৭৮ মিনিটে। এ ছাড়া মাত্র ৩০ মিনিটে ফোনটি ৫৪ শতাংশ চার্জ করা যাবে।

রেডমি নোট ১০এস স্মার্টফোনটি দেশের বাজারে ওনিক্স গ্রে, পেবল হোয়াইট ও ওশান ব্লু রঙে পাওয়া যাচ্ছে দেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে। ফোনটির ৬+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা, ৬+১২৮ জিবির দাম ২৪,৯৯৯ টাকা।