অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্ট দেখে অভিনয়ে নিচ্ছেন। এভাবে অভিনেতা তৈরি হয় না। এটা খুবই দুঃখজনক। আমরা সাংস্কৃতিক এই অঙ্গনকে গুরুত্ব দিচ্ছি না। আবদুল্লাহ আল-মামুন, হুমায়ূন ফরীদি, আসাদুজ্জামান নূর ভাইদের অভিনয়ের জন্য দর্শক নাটক দেখেছেন। আমরা হচ্ছি ফাউন্টেন পেন, এটার কালি ফুরিয়ে যাবে। কিন্তু আবার ভরাট করা যাবে। কলম ফেলে দিতে হয় না। এখনকার জেনারেশন বলপয়েন্ট পেন। দ্রুত চলে। কালি শেষ হলেই অকেজো হয়ে যাবে। এভাবে চললে আমরা শিল্পী সংকটে ভুগবো।