বাহাগিলি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলার বড়পুলের মোকা থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-বাহাগিলি ইউপি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। শনিবার মানববন্ধনে অংশ নেওয়া উত্তর দুড়াকুটি গ্রামের বাসিন্দা লায়ন মিয়াসহ অনেকে বলেন, ‘সড়কটি খুঁড়ে কাজ বন্ধ রেখে চলে যাওয়ায় দুর্ভোগ হচ্ছে।’ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রউফের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘সড়কটির কাজ খুব দ্রুত শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। কাজ শুরু না করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’