ময়মনসিংহ প্রতিনিধি
মশক নিধনে ১০ হাজার ব্যাঙের পর এবার ৫০ হাজার মাছের পোনা ছাড়লেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামূল হক টিটু। শুক্রবার বিকালে সিটি করপোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমির পার্শ্ববর্তী খালে মাছ ছাড়ার মাধ্যমে জৈবিক উপায়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় মেয়র বলেন, ‘মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতিপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেন-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ হাজার তেলাপিয়া ও খলিশা মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।’