রামগঞ্জে সড়কে কার্পেটিং উঠে যান চলাচল ব্যাহত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ সিটি প্লাজাসংলগ্ন চৌরাস্তা থেকে ডাগ্গাতলি বাজার পর্যন্ত ওয়াপদা ১০ কিলোমিটারের সড়কে কার্পেটিং উঠে গেছে। ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ রাস্তা চাঁদপুর থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধও এটি। স্থানীয় অটোরিকশাচালক কামাল হোসেন বলেন, সড়কে খানাখন্দের কারণে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বেড়িবাঁধ এবং রাস্তাটি সংস্কারের বিষয়টি একটি বড় প্রজেক্ট। এ কাজের সঙ্গে পৌরসভা, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট। এতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা।’