কুড়িগ্রামে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি 

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন-সমাবেশ করেছে আলুচাষি কৃষক ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে রংপুর-কুড়িগ্রাম সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন—কৃষক নেতা আকবর আলী, আলু ব্যবসায়ী সমিতির পরিচালক মোস্তফা মিয়া, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারী, কৃষক আন্দোলনের আহ্বায়ক আইয়ুব আলী প্রমুখ। বক্তারা বলেন, হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর ফলে এক দিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে বাজারে আলুর দামও বেড়ে যাবে। পূর্বের ভাড়ায় আলু রাখার দাবি জানান তারা।