পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবি উপজেলার ধরঞ্জী সরদারপাড়ায় শুক্রবার বিকাল ৩টায় বিদ্যুত্স্পৃষ্টে শহিদুল ইসলাম নামের একজন মারা গেছেন। গাছে আম পাড়তে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। শহিদুল ঐ গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, শহিদুল ইসলাম বাড়ির পাশে গাছে উঠে কাঁচা বাঁশ দিয়ে আম পাড়তে থাকেন। এ সময় বাঁশটি আম গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে স্পর্শ হলে তিনি মাটিতে পড়ে মারা যান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।