নরসিংদী প্রতিনিধি
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে পদায়িত হওয়ায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শনিবার নরসিংদী শিশু একাডেমিতে এ সংবর্ধনা দেওয়া হয়। নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. আলী হোসেন শিশির ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের যৌথ সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী ও শিল্পপতি প্রবীর কুমার সাহা, রমণী গ্রুপের স্বত্ব্বাধিকারী শিল্পপতি মো. নাজিম উদ্দিন ভুঁইয়া লিটন, চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আলহাজ জাকির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায় ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, সহসাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ প্রমুখ।