বেকারি ব্র্যান্ড অলটাইম নিয়ে এলো ‘হেলদি ফ্যামিলি’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় অলটাইম ব্রেড দিয়ে মজাদার খাবার তৈরি করে অলটাইম ব্রেডের ছবিসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে ভিশন এলইডি টিভি, ভিশন মাইক্রোওয়েভ ওভেন, ভিশন ব্লেন্ডার, রাইস কুকারসহ অন্যান্য পুরস্কার। গত ৬ জুন শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০ জুন পর্যন্ত।
অলটাইমের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, এ কর্মসূচি ভোক্তার সঙ্গে অলটাইম ব্রেড-এর সম্পৃক্ততা আরো মজবুত করবে। অলটাইম এর ব্র্যান্ড ম্যানেজার হাসান সরকার বলেন, ‘ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমে অলটাইম ব্রেড দিয়ে মজাদার সব খাবার তৈরি করতে হবে। এরপর বানানো খাবার ও পরিবারের সদস্যদের নিয়ে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিতে হবে অলটাইমের ফেসবুক পেজের কমেন্টে কিংবা ইনবক্সে। সেখান থেকে বাছাই করে বিজয়ী করা হবে।’ —প্রেস বিজ্ঞপ্তি