সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

 

২০২০ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। এই লভ্যাংশের অর্থ চেকের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)কে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। গত ১০ জুন সিনজেনটার ২১তম বার্ষিক সাধারণ সভায় এই কার্যক্রম সম্পন্ন হয়। বিসিআইসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বিসিআইসির চেয়ারম্যান ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টরস মো. এহছানে এলাহী সভাপতিত্ব করেন। এছাড়া সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এম এম গোলাম তৌহিদ এবং অন্যান্য ডিরেক্টর এই সভায় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি