গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি গতকাল দিনব্যাপী ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বিএআরআইয়ের প্রধান কার্যালয়সহ অন্যান্য আঞ্চলিক কার্যালয় ও কেন্দ্রের মোট ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস এম শরিফুজ্জামান। প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এবং উইংয়ের বিজ্ঞানীবৃন্দ। ড. মুহাম্মদ সামসুল আলম বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে চরিত্রনিষ্ঠা আনায়নের জন্য মানুষের জীবনের গোড়া থেকে এই শুদ্ধাচার কার্যক্রম গ্রহণ করতে হবে।