করোনার মধ্যেও ইউরোর উদ্বোধন মাতিয়ে দিয়েছে

স্পোর্টস রিপোর্টার

ইউরো জমকালো উদ্বোধন হবে না সেটা আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু শুক্রবার রাতে যারা টিভির পর্দায় ইউরোর উদ্বোধন দেখেছেন তারা মুগ্ধই হয়েছেন। ভার্চুয়াল অনুষ্ঠান হলেও মাঠে একাধিক ইভেন্ট ছিল তা চোখ জুড়িয়েছে। বিশেষ করে খেলা শুরু হওয়ার সময় রেফারি বল হাতে নিয়ে মাঠে নামেন, কিন্তু এবার দেখা গেল একটি খেলনার গাড়ির বুকে বলটা বসিয়ে দিয়ে রিমোর্ট দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলে সেই গাড়ি মাঠের মাঝখানে দাঁড়ানো রেফারির কাছে বল তুলে দেয়। সবার চোখ ছিল দৃষ্টিনন্দন সেই গাড়ির দিকে। ইতালির রাজধানী রোমে অলিম্পিক স্টেডিয়ামে ইউরোর উদ্বোধনী ম্যাচে ইতালি ৩-০ গোলে হারিয়েছে তুরস্ককে। স্কোর লাইনটা বলছে খুব সহজেই ম্যাচ জিতেছে ইতালি। যারা খেলা দেখেছেন তারা ম্যাচের ৫৩ মিনিট অপেক্ষা করেছেন গোলের জন্য। প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগে আজ্জুরিরা গোলের দেখা পায়। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে ইতালি বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

করোনার মধ্যে ১৫ হাজার দর্শক মাঠে থাকলেও মাঠের বাইরে ফ্যানফেস্ট ছিল। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থায় দর্শক বিয়ারের গ্লাস হাতে ভিড় করেছিলেন। খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়ামে নাচগান মুগ্ধ করেছে। ছোট আকারের অনুষ্ঠান করলেও আতশবাজির স্ফূরণ দর্শক হূদয়ে দোলা দিয়েছে। সুরের মূর্চ্ছনায় সংগীত পরিবেশন করা হয়। গানের তালে তালে স্টেডিয়ামে ঢোকেন অংশগ্রহণকারী দেশের পতাকা হাতে শিল্পীরা। গ্যালারির ছাদের ওপর থেকে নেমে আসেন ড্রামবাদক।

উদ্বোধনের পরই ছড়িয়ে পড়েছে ফুটবল লড়াই। বিভিন্ন দেশের ১১টি শহরে ছয় গ্রুপ ২৪টি দল লড়াই করছে। ১১ জুলাই লন্ডনে ফাইনাল।    

আজকের খেলা

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, সন্ধ্যা ৭টা

অস্ট্রিয়া-উত্তর মেসিডোনিয়া, রাত ১০টা

নেদারল্যান্ডস-ইউক্রেন, রাত ১টা

 

ইতালীর রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোর উদ্বোধণী অনুষ্ঠানের পরই এই মাঠে ইতালী ৩-০ গোলে তুরস্ককে হারিয়ে দারুন সূচণা করে