নাদালকে হারিয়ে ফাইনালে জকোভিচ

স্পোর্টস রিপোর্টার

ফরাসি ওপেনের এককের সেমিফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ আর স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের লড়াইটা যেন মহাকাব্যিক এক ম্যাচে পরিণত হয়েছিল। একবার মনে হয়েছিল নাদাল জিতে যাচ্ছেন তো আরেকবার মনে হচ্ছিল জকোভিচ জিতবেন। একটি বারও চোখ ফেরানো যাচ্ছিল না। শুক্রবার রাতে  ফ্রান্সের রাজধানী প্যারিসে চার ঘণ্টা লড়াই হয়েছিল। শ্বাসরুদ্ধকর ম্যাচে জকোভিচ জিতেছে। নাদালকে হারিয়ে আবেগাপ্লুত জকোভিচ বলছিলেন—ম্যাচের এই রাতটা তার সারাজীবন মনে থাকবে। ক্যারিয়ারে সেরা তিন ম্যাচের মধ্যে এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। নাদাল এই কোর্টে গত পনেরটি বছর সাফল্য পেয়ে আসছিল। সেই কোর্টে আমি জিতেছি।’ আজ ফাইনালে জকোভিচ খেলবে পঞ্চম বাছাই স্তেফানোস চিচিপাসের বিপক্ষে। পুরুষ এককে গত বছর চ্যাম্পিয়ন হয়ে সুইস তারকা রজার ফেদেরার পাশে নিজের নাম লিখিয়েছিলেন নাদাল। ক্লে কোর্টে ১৩টি শিরোপায় জেতায় ক্লে কোর্টের রাজা বলা হয় নাদালকে। কারণ ফরাসি ওপেনে এই রাজার অধিপত্য কম না। চার বারের চ্যাম্পিয়ন নাদালকে হারাতে ৫ সেট লাগেনি। প্রথম গেমে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর লড়াইয়ে জকোভিচ  ৬-২ গেমে হারিয়েছেন নাদালকে। বর্তমান চ্যাম্পিয়ন নাদাল একটা কথাই বলেছেন, ‘কোনো সন্দেহ নেই জকোভিচ জয়ের দাবিদার ছিলেন।’

 

 

 

শোন আমার ভক্তরা। এমন একটি স্মরণীয় ম্যাচ জিতেছি।

নিশ্চয়ই তোমরা খুশি...

 

আমার ভক্তরা দুঃখ পেয়ো না। সেমিফাইনালে হেরেছি। অন্য কোন ফাইনালে দেখা হবে