তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক জনপদের অধিবাসীদের অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আজ বিকেলে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন এবং পোগলদিঘা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পল পরিদর্শনকালে সমবেত জনতার উদ্দেশে এ কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমআর