আজ ১৩ জুন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরহুম আব্দুল খালেক শেখের সহধর্মিণী মোসাম্মাত্ নাজিরা বেগমের ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালায় দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য শিল্পী আশরাফুল আলম পপলু নাজিরা বেগমের তৃতীয় পুত্র।