যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আহত অন্তত ১৩ জন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার হামলার ঘটনা ঘটে। এরপর বন্দুকধারী পালিয়ে যায়। অস্টিন পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জোসেফ চ্যাকন জানান, হামলার ঘটনা যে আবার ঘটবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ হামলাকারীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলার কারণও জানাতে পারেনি পুলিশ। —রয়টার্স